নয়াপল্টনেই মহাসমাবেশ করতে চাই: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৩ PM

নয়াপল্টনেই মহাসমাবেশ করতে চাই: মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ০১:০৮:২৬ AM

নয়াপল্টনেই মহাসমাবেশ করতে চাই: মির্জা ফখরুল

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন


নয়াপল্টনেই শনিবার মহাসমাবেশ করতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তো বলেছি, মহাসমাবেশ আমরা নয়াপল্টনেই করতে চাই। চিঠি দিয়েছি, আর মুখেও বলে দিয়েছি। আর আগামীকাল আমাদের যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এখানে করতে চাই।’

মহাসমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের সাজা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির প্রত্যেকটি কর্মসূচি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে অত্যন্ত সফলভাবে পালিত হচ্ছে উল্লেখ করে দলের মহাসচিব বলেন, শনিবার সমাবেশের জন্য ডিএমপি কমিশনারের কাছ থেকে এখনও কোনো চিঠি পাইনি। আমরা এখনও আশা করব, এ ব্যাপারে তারা আমাদের কোনো বাধা সৃষ্টি করবেন না। আগামীকাল আমাদের যে মহাসমাবেশের কথা আছে, সেই মহাসমাবেশের সব ধরনের বাধা-বিপত্তিকে দূর করতে তারা সহযোগিতা করবেন। সারাদেশের মানুষের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, শনিবার মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন, ‘না আর নয়’। 

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।




ডি ডি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা