বাসদ নেতাকর্মীদের নিঃশর্ত মু*ক্তি ও হয়রা*নিমূলক মাম*লা প্রত্যা*হারের দা*বি
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ PM

সিলেটে বাসদের মানব*বন্ধন

বাসদ নেতাকর্মীদের নিঃশর্ত মু*ক্তি ও হয়রা*নিমূলক মাম*লা প্রত্যা*হারের দা*বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৫ ১০:১৪:৫৭ PM

বাসদ নেতাকর্মীদের নিঃশর্ত মু*ক্তি ও হয়রা*নিমূলক মাম*লা প্রত্যা*হারের দা*বি

ছবি:সংগৃহীত


গত ১ নভেম্বর সিলেটে ব্লক রেইড চালিয়ে বাসদ জেলা কার্যালয় থেকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি বেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মনজুর আহমদসহ ২২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নিঃশর্ত মুক্তি এবং বাসদ সিলেট আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আম্বরখানা দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।

মানববন্ধনে বক্তব্য দেন -সাবেক জেলা আহ্বায়ক উজ্জ্বল রায়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নাজিকুল ইসলাম রানা , সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি শহীদ আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সংগ্রাম পরিষদের সহ-সম্পাদক মাহফুজ আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে দেশজুড়ে মানুষ বিপর্যস্ত ছিল। তৎকালীন সরকার নানা অজুহাতে যখন-তখন বিএনপি ও বাম দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে হানা দিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করত।

তাদের অভিযোগ, ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পরও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ সেই একই ধারাবাহিকতায় আচরণ করছে। এরই অংশ হিসেবে ১ নভেম্বর বাসদ কার্যালয়ে পাঠচক্র চলাকালে ব্লক রেইড দিয়ে ২২ জনকে গ্রেপ্তার করা হয় এবং তার আগের দিন সিপিবি নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমনকে তাঁর বাসা থেকে তুলে নেওয়া হয়।

এ ঘটনাকে ‘অপ্রত্যাশিত এবং অগণতান্ত্রিক’ বলে অভিহিত করেন বক্তারা।

বক্তারা বলেন, রিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের শ্রমিকেরা স্বৈরাচার বিরোধী গণ-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আহতদের উদ্ধারেও এগিয়ে এসেছেন। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী সময়ে এই শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা অভিযোগ করেন,‘সিলেটের রিকশা শ্রমিকদের রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। পেশা হারিয়ে তারা অনাহারে-অর্ধাহারে জীবন চালাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বেকারত্ব মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে।’

বক্তারা অবিলম্বে- ব্লক রেইডে গ্রেপ্তার সব বাসদ নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, বাসদ আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, এডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার দাবি জানান।

তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে প্রত্যাশা নিয়ে মানুষ সংগ্রাম করেছে, সেই চেতনার পরিপন্থী কোনো আচরণ জনগণ মেনে নেবে না।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ