সমাবেশের আগেরদিনই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড়
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১২ PM

সমাবেশের আগেরদিনই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ০৫:৫৫:১২ AM

সমাবেশের আগেরদিনই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

নেতাকর্মীদের স্লোগানে মুখর নয়াপল্টন। ছবি সংগৃহিত


শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশে যোগ দিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসেছেন অসংখ্য নেতাকর্মী। 

শুক্রবার বিকেলের দিকে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন। সমাবেশের প্রস্তুতি হিসেবে গতকাল রাতে নয়াপল্টনে দুই হাজার কেস পানি আন হয়।

এদিন বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। ওই সময় দলের নেতাকর্মীদের কার্যালয়ের বাইরে দেখা যায়। এ সময় নেতাকর্মীদের ভিড়ের মধ্যে জাতীয় পতাকার পাশাপাশি দেখা মেলে বিএনপির দলীয় পতাকা।

এদিকে মহাসমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সুরক্ষা পোশাক পরে পুলিশের বেশকিছু সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে গ্রেপ্তার, হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের দলবদ্ধভাবে না যাওয়া, হোটেল-মেসে না থাকা, স্মার্ট ফোন না ব্যবহার করাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

মহাসমাবেশ ঘিরে গত দুদিনে বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনটাই অভিযোগ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তারা আশঙ্কা করছেন, যাত্রাপথে তাদের বাধা ও হয়রানি করা হতে পারে। এ জন্য কৌশলে ঢাকায় ঢুকছে দলটির নেতাকর্মীরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ। যাকে ঘিরে দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ডিডি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা