ছবি:সংগৃহীত
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ‘ছাতক-দোয়ারাবাজারে বিএনপি এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আমরা সবাই ধানের শীষে ভোট দিতে বদ্ধপরিকর। ধানের শীষ জিতলে শুধু একজন প্রার্থী নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই জিতে যাবেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে বহুদিন ধরে চেনেন ও জানেন। আমি সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে ছাতক-দোয়ারাবাজার আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।’
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে দোলারবাজার ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির মুক্তিসনদ ৩১ দফা লিফলেট বিতরণ এবং ধানের শীষের প্রচার উপলক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হক। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফখর উদ্দিন ও উপজেলা যুবদল নেতা মাওলানা জিয়াউর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য আনজব আলী, নিজাম উদ্দিন, উপজেলা জাসাসের সদস্য সচিব গোলাম কিবরিয়া, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ক্বারী আছকির আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছায়াদুজ্জামান, আতাউর রহমান এমরান, দিদার আলম, কয়েছ আহমেদ, এড. আব্দুল কাহার, গোবিন্দগঞ্জ–সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলম নোমান, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক পীর ছায়াদুর রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, জাসাসের আহ্বায়ক আব্দুল আলিম, ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আহমদ।
এ ছাড়া পৌর ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, জাসাস ও ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




