বিএনপির সমাবেশে ঢুকতে পারে জামায়াত, নাশকতার আশঙ্কা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২২ PM

বিএনপির সমাবেশে ঢুকতে পারে জামায়াত, নাশকতার আশঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ১২:৫৪:৩৯ PM

বিএনপির সমাবেশে ঢুকতে পারে জামায়াত, নাশকতার আশঙ্কা

ছবি: সংগৃহীত


বিএনপির শনিবারের (২৮ অক্টোবর) মহাসমাবেশে জামায়াত ইসলামী নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা। তাদের আশঙ্কা, রাজধানী শাপলা চত্বরে সমাবেশের অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে অনুপ্রবেশ করে নাশকতা সৃষ্টি করতে পারেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে কালবেলাকে এমনটাই জানিয়েছে তথ্য সংগ্রহ ও মনিটরিংয়ের দায়িত্বে থাকা গোয়েন্দা সূত্র।

সূত্র জানায়, বিএনপির মহাসমাবেশে তাদের লোগো ও শ্লোগানসম্বলিত টি-শার্ট পরে ছোট ছোট দলে যোগ দিতে পারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এছাড়া রিকশা চালক, বাদাম বিক্রেতা বা অন্য ছদ্মবেশেও তারা সমাবেশস্থলে প্রবেশ করতে পারে।

এমনকি বিএনপি চাইলেও যেন পরিস্থিতি যেন শান্ত না থাকে সেজন্য ছদ্মবেশীরা দলটির সিনিয়র নেতাদের ওপর আক্রমণ করতে পারে। পাশাপাশি এর দায় সরকারের ওপর চাপিয়েও বিশৃঙ্খলা সৃষ্টির করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে গোয়েন্দা সংস্থা থেকে এমন আশঙ্কার কথা জানানোর পরপরই নয়াপল্টন এলাকায় সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। কেউ যেন এমন পরিস্থিতি সৃষ্টি করতে না পারে কিংবা করার চেষ্টা করলে তাদের শনাক্তের জন্য পুরো এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। এমন কিছু নজরে এলেই ব্যবস্থা নেওয়ার জন্যও একটি বিশেষ টিম রাখা হয়েছে।

নয়াপল্টনের মহাসমাবেশ জামায়াত নেতাকর্মীদের অনুপ্রবেশ ও নাশকতা সৃষ্টির আশঙ্কা নিয়ে বিএনপির এক শীর্ষ নেতা জানান, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সেইসঙ্গে বাইরের কারো এমন অপ্রীতিকর কিছু ঘটানোর আশঙ্কার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা