ছবি:সংগৃহীত
সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাজনৈতিক পরিচয়ে মার্কেটের সামনে মাস্তানি, আড্ডাবাজি কিংবা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে জনভোগান্তি সৃষ্টির দিন শেষ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যেই দলেরই হোক না কেন-এ ধরনের অপকর্ম করলে কঠোর হস্তে দমন করা হবে।’
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, ‘ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবেন। সারাদেশের মধ্যে সিলেটকে আমরা একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলবো, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে বাদ যোহর পর্যন্ত সিলেট মহানগরের জিন্দাবাজারের আলহামরা শপিং সিটি, মহিলা কলেজ রোড, মোতালেব ভিলা, শ্যামলী ও নিউ শ্যামলী মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির।
এসময় আলহামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতি এবং শ্যামলী ও নিউ শ্যামলী মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে পৃথক দুটি মতবিনিময় সভায় তিনি অংশ নেন।
মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি সবসময় ব্যবসাবান্ধব সরকার ছিল এবং ক্ষমতায় থাকলে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। তিনি বলেন, ‘ব্যবসায়ীরাই একটি নির্বাচনে সবচেয়ে বড় আওয়াজ তুলতে পারেন। তাদের আওয়াজই বড় শক্তি।’ তিনি সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীকে ধানের শীষের পক্ষে মত প্রকাশের আহ্বান জানান।
জিন্দাবাজার এলাকায় গণসংযোগে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপন, মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার ও পরিচালক মো. জহির হোসেন তুহিন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী, আম্বরখানা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুল আজিজ, আলহামরা ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল ইসলাম, সিলেট প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজির উদ্দিন, শ্যামলী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুজ্জামান ও ব্যবসায়ী আব্দুল কাদির জাবেদ প্রমুখ।
বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, প্রবীণ মুরব্বি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন ইবনে রাজ্জাক রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মাসুম ইবনে রাজ্জাক রুমেল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।
শ্যামলী ও আলহামরা মার্কেটে পৃথক সভা
দুপুর ১২টা ৩০ মিনিটে শ্যামলী ও নিউ শ্যামলী মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার মুক্তাদির। ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।
বিকেল ৩টায় আলহামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শামসুল আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির। ব্যবসায়ীরাও সভায় বক্তব্য রাখেন।
নোয়াখুরমখলায় নাগরিক কমিটির সভা
এর আগে বুধবার রাত ৯টায় মহানগরের ৩৯ নং ওয়ার্ডের নোয়াখুরমখলা নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আব্দুল মুক্তাদির।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বি তাহির আলী। যৌথ পরিচালনা করেন জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসনাত ও ফখর আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




