চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া: ডা. জাহিদ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ AM

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ০১:১৯:৩৯ PM

চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া: ডা. জাহিদ

ছবি : সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়া সবার দোয়ায় এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন এমন আশা ব্যক্ত করে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে এ কথা বলেন জাহিদ হোসেন।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গুরুতর অসুস্থ হওয়ায় ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন হাসপাতালের আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল বিএনপি প্রধানকে।

শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত রবিবার মধ্যরাতের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকেরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। সোমবার ভোর সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবিনতি হলে তাকে হাসপাতালে রাখা হয় ‘স্পেশাল কেয়ারে’।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় আসছেন। সোমবার রাতে চীনের পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান। শারীরিক অবস্থা অনুকূল হলে বিএনপি প্রধানকে বিদেশেও নেওয়া হতে পারে। সাবেক এই প্রধানমন্ত্রীকে সরকার ইতোমধ্যে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে, যাতে তার নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী এসএসএফ মোতায়েন করা যায়। সোমবার রাতে এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ