সমাবেশে নেতাদের বক্তব্য বন্ধ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ AM

কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ

সমাবেশে নেতাদের বক্তব্য বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৩:৩৪:২৫ AM

সমাবেশে নেতাদের বক্তব্য বন্ধ


রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু হয় দুপুর ১২টা ৪০ মিনিটে। পরে দুপুর ১টায় কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয়। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটেঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়।

এই অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বক্তব্য স্থগিত করা হয়।

আজ শনিবার (২৮ অক্টোবর) পৌনে তিনটার দিকে সংঘর্ষ বেড়ে গেলে এই বক্তব্য স্থগিত করে বিএনপির নেতারা। এর আগে দুপুরে সংঘর্ষের সময় বিএনপির নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর। তাদের ছত্রভঙ্গ করতে বিভিন্ন অলিগলি ও রাস্তায় ক্রমাগত রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে দেখা যায় পুলিশকে। তখন বিজয়নগর থেকে কাকরাইল এলাকা প্রায় ফাঁকা হয়ে যায়।

এ সময় বিএনপির সমাবেশস্থলের মাইকের সাউন্ডও বন্ধ হয়ে যায়। তবে অনেক নেতা-কর্মীকেই মঞ্চে থাকতে দেখা যায়। এদিন সকাল থেকেই ঢাকাসহ সারা দেশের বিভিন্ন জেলা থেকে এসে রাজধানীতে অবস্থান করা নেতাকর্মীরা ব্যানারসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা শুরু করেন। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। বিভিন্ন রঙের ক্যাপ পড়ে তারা মহাসমাবেশে অংশ নিয়েছেন।

এ সময় নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নয়াপল্টন এলাকা। নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন।

JA



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী