পুলিশের দখলে নয়াপল্টন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ AM

পুলিশের দখলে নয়াপল্টন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৪:২৩:৫১ AM

পুলিশের দখলে নয়াপল্টন


রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দিয়েছে পুলিশ। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশ খালি করে ফেলা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের অংশ দখলে নেয়। দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এলে পুলিশ প্রথমে পিছু হটে। বিকেলের দিকে বিজয়নগর ও আরামবাগের দিক থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়তে ছুড়তে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আসতে থাকে। 

এর কিছুক্ষণ পর নয়াপল্টন দখলে নিয়ে নেয় পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীদের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দেখা যায়নি। 

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা গেছে।বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, কাকরাইলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে কত প্লাটুন মোতায়েন করা হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বেলা সাড়ে ৩টার দিকে বিএনপির সমাবেশস্থলের মাইক থেকে নেতাকর্মীদের নিরাপদে সতর্ক অবস্থানে থাকতে আহ্বান জানানো হয়।

JA



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী