হরতালের দিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ AM

হরতালের দিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৬:১১:৫৪ AM

হরতালের দিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ


আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারা দেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ৷

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণাকালে বলেন, ‘হরতাল এখন ভোঁতা অস্ত্র। এ অস্ত্রে কোনো কাজ হবে না। আমরা শান্তি চাই। এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করবো।

শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে কাদের এ কর্মসূচির ঘোষণা দেন৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খুনি ও সন্ত্রাসীর দল৷ তারা আজকে তাদের পুরনো চেহারায় ফিরে এসেছে৷ এদের বিরুদ্ধে খেলা হবে৷ এদের কোনো ছাড় নেই ক্ষমা নেই, প্রতিহত করা হবে ৷ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ‘এক দফা’ দাবিতে আন্দোলনরত বিএনপি শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল৷ এই কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করতে রাজধানীতে বিশৃঙ্খলা ও ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি ছিল বলে আওয়ামী লীগের আশঙ্কা ছিল৷ যে কোনো পরিস্থিতি প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামেে ৷

এরই অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এ সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।

এদিকে, বিএনপির ওই সমাবেশ চলাকালে সংঘর্ষ শুরু হলে পুলিশ নয়াপল্টন এলাকা থেকে নেতা-কর্মীদের সরিয়ে দেয়। ওই হট্টগোলের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেন।

JA



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী