রা জ নী তি তে নতুন মেরুকরণ, যাত্রা শুরু এনডিএফের
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ AM

রা জ নী তি তে নতুন মেরুকরণ, যাত্রা শুরু এনডিএফের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৩:১১:৪১ PM

রা জ নী তি তে নতুন মেরুকরণ, যাত্রা শুরু এনডিএফের

সংগৃহীত ছবি


জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জু’র (জেপি) নেতৃত্বে ১৮টি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)।সোমবার (৮ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ জোটের আত্মপ্রকাশ ঘটে।

জোটের নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে এনডিএফ।জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংস্কার হতে পারেনা, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সব দলকেই সমান সুযোগ দিতে হবে।’এসময় অতীতের সব ভুল ত্রুটি ভুলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ নয়। সরকারের ভ্রুক্ষেপ শুধু নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে।’মূলত, জোট গঠনের লক্ষ্যে গত ৩০ নভেম্বর মতবিনিময় করা হয়। সেখানে নতুন জোটের রূপরেখা তৈরি করা হয়। ওই সভায় ১৬টি দল অংশ নিলেও পরে আরও কয়েকটি দল যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী