ঢাকায় সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া বিবৃতি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৫ PM

ঢাকায় সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া বিবৃতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ১১:৫২:১৮ AM

ঢাকায় সংঘর্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া বিবৃতি

ছবি: সংগৃহীত


ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্ট ফর দ্য ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স একটি বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমী হওয়ার আহ্বান জানাই। আমরা সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।

বিএনপি-জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর ২৮ তারিখের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে চলমান সংঘর্ষ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম। রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানীর চিত্র ফুটে উঠেছে বিশ্বের নানা গণমাধ্যমে।

আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালের ডাক দিয়ে মহাসমাবেশ সমাপ্তি ঘোষণা করেছে দলটি। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনের মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

এর আগে দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় কাকরাইলে। পরে এই সংঘর্ষের আতঙ্ক ছড়িয়ে পড়ে নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায়। এই অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ বক্তব্য স্থগিত করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা