আমাদের ছাত্রলীগ ছেড়ে দিলেই হবে, দৌড়ে পালাবে: মায়া
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ AM

আমাদের ছাত্রলীগ ছেড়ে দিলেই হবে, দৌড়ে পালাবে: মায়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৩ ০৯:০৭:৩১ AM

আমাদের ছাত্রলীগ ছেড়ে দিলেই হবে, দৌড়ে পালাবে: মায়া



বিএনপি-জামায়াতসহ বিরোধীদের আর মাঠে নামতে দেওয়া হবে না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আমাদের ছাত্রলীগ ছেড়ে দিলেই হবে, দৌড়ে পালাবে। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত অগ্নিসন্ত্রাসী, খুনি বিএনপি-জামায়াতের অবৈধ হরতালের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন তিনি। বিরোধীদের আর মাঠে নামতে দেওয়া হবে না উল্লেখ করে মায়া বলেন, ‘২০২৪ সালের ৭ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে। রাজপথ দখলে থাকবে আওয়ামী লীগের। আর কোনো কিছু করতে দেওয়া হবে না। আর মাঠে নামতে দেওয়া হবে না। গত শনিবার প্রথম দৌড় দিয়েছে ফখরুল ইসলাম আলমগীর। আমাদের ছাত্রলীগ ছেড়ে দিলেই হবে। এরপর আছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ কত কিছু। ছেড়ে দিলে দৌড়ে পালাবে।

আর কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে মায়া বলেন, ‘স্বাধীনতা বিরোধীদের অত্যাচার আবার দেখলাম। একজন পুলিশ সদস্যকে কীভাবে পিটিয়ে হত্যা করেছে। একজন মুক্তিযোদ্ধার সন্তানকে তাঁরা হত্যা করেছে। তাঁদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। ওদের সমাবেশ থেকে আমাদের সমাবেশ প্রায় এক মাইল দূরে। তারপরেও তাঁরা হামলা করেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আগুন সন্ত্রাসীদের কাউকে রেহাই দেওয়া হবে না। এদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। নিজেরা অপকর্ম করে তার দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে। এবার আর রক্ষা হবে না। এই অপকর্মের দায় মির্জা ফখরুল সাহেবদের বহন করতে হবে। আমাদের পক্ষ থেকে কোনো উসকানি ছিল না। নেতা-কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে। আর যদি তারা এমন কর্মকান্ড করে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ইসরাইলি বাহিনী যেভাবে গাজায় হামলা চালিয়েছে, তেমনিভাবে বিএনপি-জামায়াত পুলিশের ওপর ও হাসপাতালে হামলা চালিয়েছে। এরা মানবতার শত্রু। মানুষের শত্রু। আর বরদাস্ত করা হবে না। আর কোনো সন্ত্রাস করতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচন পর্যন্ত এই অপশক্তিকে মোকাবিলায় মাঠে থাকব। শেখ হাসিনাকে আবারও যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারি, সে জন্য প্রস্তুতি নিন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহী, সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী