ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ AM

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ০৬:৪২:৫৩ PM

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

সংগৃহিত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া তিনজনের মনোনয়ন স্থগিত ও একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্য়ালয়ের হলরুমে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বৈধ, স্থগিত ও বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা৷গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিন ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ বিভিন্ন দলের ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ঠাকুরগাঁও জেলার সংসদীয় তিনটি আসনে ১৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজনের মনোনয়ন স্থগিত ও একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

ঠাকুরগাঁও-১ আসন: ঠাকুরগাঁও-১ আসন ৩জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত মনোনীত প্রার্থী, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি খাদেমুল ইসলাম।

 ঠাকুরগাঁও-২ আসন: ঠাকুরগাঁও-২ আসনে ৬জন প্রার্থীর মনোনয়ন বৈধ ও ২জন প্রার্থীর মনোনয়ন স্থগিত হিসেবে ঘোষণা করা হয়েছে। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী ঢাকা কলেজের সাবেক ভিপিও সাবেক সংসদ সদস্য জেড মর্তুজা চৌধুরী তুলা, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টির নূরুন নাহার বেগম, গণঅধিকার পরিষদের ফারুক আহম্মদ ও এবি পার্টির মো. নাহিদ রানা। এ ছাড়া এই আসেন মনোনয়ন স্থগিত হওয়া দুজন প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. সাহাবুদ্দিন আহমেদ।

 ঠাকুরগাঁও-৩ আসন: ঠাকুরগাঁও-৩ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও একজন প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। তারা হলেন বিএনপি'র মনোনীত প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, গণঅধিকার পরিষদের মামুনুর রশীদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ ও মুসলিম লীগের খলিলুর রহমান।

এ ছাড়া ঠাকুরগাঁও-৩ আসেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি হাফিজ উদ্দিন আহম্মেদের মনোনয়ন স্থগিত করা হয়েছে ও স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়ন বাতিল করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ