জনগণের আস্থা ফেরানোর দায়িত্ব রাজনীতিকদেরই: খসরু
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৫ AM

জনগণের আস্থা ফেরানোর দায়িত্ব রাজনীতিকদেরই: খসরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০৬:১৬:৪২ PM

জনগণের আস্থা ফেরানোর দায়িত্ব রাজনীতিকদেরই: খসরু

সংগৃহিত


রাজনীতিকদের প্রতি জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিকদেরই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত জাতীয় নির্বাচন ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আমরা উদ্যোগ শুরু করেছি, এসব বিষয়ের ওপর আমরা অনেকগুলো সেমিনার করছি। সেখানে কমপক্ষে এক ঘণ্টা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি। আমরা বক্তৃতা দিয়ে বাড়ি চলে যাই, সবাই শুনে। কার মনে কি আছে কিছুই জানলাম না। এজন্য আমাদের প্রত্যেকটি আলোচনায় কমপক্ষে এক ঘণ্টা প্রশ্ন উত্তর পর্ব রেখেছি। যেন রাজনীতিকদের জবাবদিহিতা নিশ্চিত থাকে।

তিনি আরও বলেন, সিভিল সোসাইটির রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের সিভিল সোসাইটি ফাংশন করতে দিতে হবে। শুধু ফাংশন না ফ্যাসিলিটেট করতে হবে এবং আমি এই ক্ষেত্রে আমাদের চিন্তার কথা একটু বলি যে আমাদের যে কার্যক্রম আগামীতে সেটা বিরোধী দল হোক বা সরকারে হোক। আমাদের কিন্তু একটা ধারণা পরিষ্কার আমাদের মধ্যে যেই সরকার হোক তিনি কিন্তু একা কোনো কিছু সমাধান দিতে পারে না। এবং সেটা যদি ডেলিভার করতে হয় সেটা যদি বাস্তবায়ন করতে হয় একটা পার্টনারশিপের বিষয় আছে।

বিএনপির এই নীতি-নির্ধারক আরও বলেন, আমরা দলগতভাবে যেটা সিদ্ধান্ত আছে। আগামীতে যদি আমরা সরকারেও যাই আমরা পার্টনারশিপ রাখবো। এই পার্টনারশিপের মধ্যে কারা কারা থাকবে। সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর, এনজিও, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানসহ বিভিন্ন যে কার্যক্রম আমরা রূপরেখাতে দিয়েছি। আগামীতে সবাইকে সঙ্গে নিয়ে সমাধান করতে হবে। বাস্তবায়ন করতে হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক রওনক জাহান, দেবপ্রিয় ভট্টাচার্য, রাজনীতিবিদ ডা. তাসনিম জারা, বাংলাদেশ কমিউনিটি পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরীসহ আরও অনেকেই।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে