অবরোধ : ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আওয়ামী লীগ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ AM

অবরোধ : ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আওয়ামী লীগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ১০:০০:৫৬ AM

অবরোধ : ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে আওয়ামী লীগ

প্রতিকী ছবি


বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন চলছে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর)।

অবরোধের মধ্যে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা সকাল থেকে পার্টি অফিসে থাকবেন।

এছাড়াও প্রতিটি সংসদীয় আসনে যুবলীগ অবস্থান কর্মসূচি পালন করবে। ছাত্রলীগও আছে সতর্ক পাহারায়।

এর বাইরে সারাদেশের প্রতিটি উপজেলা, থানা/পৌর এলাকা, মহানগর শাখাকে আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। 

দলটির দপ্তর থেকে এমন আদেশ বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ অক্টোবর সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর শাখাসমূহকে ব্যাপকভাবে এ কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

JA



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী