৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ AM

৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০১/২০২৬ ০৫:২৮:২০ PM

৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

সংগৃহিত


২৬৮ আসনে একক প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে তাদের কোনো প্রার্থী নেই। ফাঁকা আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ-দক্ষ প্রার্থীকে সমর্থন দেবে দলটি। আজ রোববার এ তথ্য জানান ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যেমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো, ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহের মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেয়া হবে। ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না সেই ৩২ আসনের সমর্থন ঘোষণা করা হবে।’

গাজী আতাউর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আপাতত ভাবছি না। সময় আসলে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’ 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ