জয়নাল আবেদীনের সমর্থনে যুক্তরাজ্যে মতবিনিময়
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ AM

জয়নাল আবেদীনের সমর্থনে যুক্তরাজ্যে মতবিনিময়

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০১/২০২৬ ০১:১১:০৫ PM

জয়নাল আবেদীনের সমর্থনে যুক্তরাজ্যে মতবিনিময়


সিলেট-৪ আসনে ১০ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থনে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার ইস্ট লন্ডনে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে সিলেট–৪ আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) যুক্তরাজ্যে বসবাসরত নাগরিকদের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থনে মোস্তাক মিসবাহর সঞ্চালনায় এবং অক্সফোর্ড–উইটনি কাউন্সিলর আবদুল মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় শিবির নেতা সিরাজুল ইসলাম শাহীন।

সভায় আরও বক্তব্য দেন ইমদাদ মাহবুব, জামিল রহমান, হিফজুর রহমান, ব্যারিস্টার আবু শাহাদাত মোহাম্মদ ডালিম, আরিফ আহমদ, মহসিন নুমান, ফয়েজ আহমদ, নুরুল ইসলাম, ইমদাদুল ইসলাম, উসমান নাঈম, সারওয়ার আহমেদ, আনওয়ার হোসেন অপু, নাছির হোসাইন, কমর উদ্দিন ও রিপন রাহিম।

মতবিনিময় সভায় উপস্থিত সকলে “Say Yes to Local, Say No to Mehman”—এই স্লোগানে একমত পোষণ করেন। বক্তারা বলেন, ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ, খনিজ সম্পদ ও পর্যটন সম্ভাবনায় ভরপুর এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য স্থানীয় নেতৃত্বের কোনো বিকল্প নেই।

তারা উল্লেখ করেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে এই এলাকার নিজস্ব স্থানীয় এমপি না পাওয়াই পিছিয়ে পড়ার অন্যতম প্রধান কারণ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত স্থানীয় প্রার্থী জয়নাল আবেদিনকে সমর্থন দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এবং আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে তাকে জয়যুক্ত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/আরআর


শীর্ষ সংবাদ:

ভোটের আগে যেমন পাশে পাচ্ছেন, ভোটের পরেও তেমনই কাছে পাবেন : খন্দকার মুক্তাদির
সিলেট-২ আসনে ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি: তাহসিনা রুশদী লুনা
অন্যায়কারীদের সমাজে কোনো মূল্য নেই : খান মো. রেজা-উন নবী
সংসদে গলা ফাটিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দাবি তুলে ধরবো : এমরান চৌধুরী
স্বনির্ভর বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই: আরিফুল হক চৌধুরী
আজমিরীগঞ্জে সড়কের সংস্কার শুরু হলেও জনমনে সংশয়
লাইব্রেরি ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট শাবি শিক্ষার্থীরা
সিলেট-১ আসন জনপ্রিয়তায় এগিয়ে মুক্তাদির ছাড় দিতে নারাজ হাবিবুর
সিলেট-২ আসনের প্রতিটি রাস্তা হবে টেকসই ও মানসম্মত- তাহসিনা রুশদীর লুনা
সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের-গণসংযোগে উৎসবমুখর পরিবেশ