বর্ষাকালে মুরগি এমনিতেই একটু কম ডিম পাড়ে : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪০ PM

বর্ষাকালে মুরগি এমনিতেই একটু কম ডিম পাড়ে : প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৩ ১০:১২:৪৮ AM

বর্ষাকালে মুরগি এমনিতেই একটু কম ডিম পাড়ে : প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং বাজার স্থিতিশীল রাখতে কৃত্রিম সংকট মোকাবিলা ও পণ্যের মজুতদারদের ধরার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ডিমের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, বর্ষাকালে মুরগি এমনিতেই একটু কম ডিম পাড়ে। ডিমের দাম বাড়লো কেন, এখন সেটা নিয়েও চিৎকার। যখন বললাম আমদানি করবো, তার আগে দাম গেল কমে। আমদানি আর করা লাগলো না।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরক গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান উপলক্ষে সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনদিনের সরকারি সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন তিনি।

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুটা কৃত্রিমভাবে করা হচ্ছে। দেশে এত আলু উৎপন্ন হচ্ছে, তারপরও হঠাৎ দাম বাড়ানো হলো। এখানে তো কিছু কাজ আছে। বাণিজ্যমন্ত্রী বলছেন, আলুও আমদানি করা হবে।

মজুতদার বা হিমাগার মালিকদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, পচাবে, তারপরও দাম কমাবে না। এটা তো ঠিক না। সেজন্য আমি বলেছি, দোকানে দোকানে না, যারা এগুলো মজুত করে তাদের ধরতে হবে। এরই মধ্যে আমি সেই নির্দেশই দিয়েছি এবং সেটাই করা হচ্ছে। যেন কেউ মজুত করে রাখতে না পারে। তিনি বলেন, এজন্য (সিন্ডিকেট ও মজুতদারদের কৃত্রিম সংকট তৈরি) গণমাধ্যমের সহায়তা দরকার। মানুষের যেন কষ্ট না হয়, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে।

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫-২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে যোগ দেন। গত ২৭ অক্টোবর তিনি দেশে ফেরেন।

জাতীয় নির্বাচন ঘিরে আন্তর্জাতিক কোনো চাপ রয়েছে কি না, জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, এমন কোনো চাপ নেই যা শেখ হাসিনাকে দেওয়া যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। কে কী চাপ দিল, না দিল এতে কিছু আসে যায় না। আমরা এসবের পরোয়া করি না। নির্বাচন হবে এবং সময়মতো হবে।

২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশের প্রেক্ষাপটে জনগণের ধিক্কার ছাড়া দলটির আর কিছুই জুটবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী সংগঠন সেটাই তারা ২৮ অক্টোবর পুনরায় প্রমাণ করলো

সাংবাদিকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, মাঝখানে কিছুদিন বিএনপি রাজনৈতিকভাবে কর্মসূচি করছিল এবং আপনারা নিশ্চয়ই বিশেষভাবে লক্ষ্য করেছিলেন আমাদের সরকার কিছু তাদের কোনো বাধা দেয়নি। তাদের ওপর একটা শর্ত ছিল, তারা অগ্নিসংযোগ বা ভাঙচুর করবে না। তিনি বলেন, তারা (বিএনপি) যখন সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মসূচি করছিল তাতে কিন্তু মানুষের একটু আস্থা-বিশ্বাসও তারা ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিল। কিন্তু ২৮ তারিখে বিএনপি যেসব ঘটনা ঘটালো, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মাটিতে ফেলে যেভাবে কোপালো, সাংবাদিকদের যেভাবে পেটালো, এ ঘটনার পর জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না।

‘শুধু তাই না, হাসপাতালে ঢুকেও তারা হামলা করেছে। সেখানেও পুলিশের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে হাসপাতালে হামলা করছে, নারী-শিশুদের হত্যা করছে, এর সঙ্গে তো বিএনপির হামলার কোনো তফাৎ দেখি না’- যোগ করেন শেখ হাসিনা। ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরায়েলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো পার্থক্য নেই বলে জানান প্রধানমন্ত্রী।

এম সি



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত