ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানাবেন জামায়াত আমির
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ AM

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানাবেন জামায়াত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ১২:২৭:৩৪ PM

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানাবেন জামায়াত আমির

ছবি : সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করতে পারে, তবে এই দলের নেতৃত্বাধীন জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে আয়োজিত জনসভায় ভোটারদের উদ্দেশে এই ঘোষণা দেন জামায়াত আমির।

জামায়াত আমির বলেন, নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে। তাই মায়ের কাছে মাসির গল্প করব না। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবেই আপনারা দেখবেন, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ১২ তারিখ বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদদের বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুলভাল আশ্বাস দেবে না। যা আছে তাই দিয়ে দেশ গড়বে।

বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের সমর্থনে ১১ দলীয় জোটের জনসভায় তিনি আরো বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামকে লালকার্ড দেখাবে। বিএনপির নাটে-ঘাটে সব কার্ড ভুয়া। এই কার্ডকে ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে।

জামায়াত আমির বলেন, ৪৭ ও ৭১-এ জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪-এ সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই-আগস্ট ঘটে। ৫ আগস্ট আওয়ামী জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে  জাতির ওপর আরেক জালেম চড়াও হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ