বাংলাদেশ ও জনগণের স্বার্থ রক্ষাই আমাদের পররাষ্ট্রনীতি: তারেক রহমান
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩১ AM

বাংলাদেশ ও জনগণের স্বার্থ রক্ষাই আমাদের পররাষ্ট্রনীতি: তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০৬:২৯:৪১ PM

বাংলাদেশ ও জনগণের স্বার্থ রক্ষাই আমাদের পররাষ্ট্রনীতি: তারেক রহমান

সংগৃহিত


বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষাই নিজেদের পররাষ্ট্রনীতি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে ভারতের দ্য পাইওনিয়ারের সাংবাদিক অশোক রাজ জানতে চান, বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি কেমন হবে? ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্রনীতি কী হবে?

জবাবে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষাই আমাদের পররাষ্ট্রনীতি।’এরপর এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি বহুপক্ষীয়। কোনো একক দেশ কেন্দ্রিক নয়।’

এরপর বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক খালিদ মুহিউদ্দীন প্রশ্ন করেন, দুই শ’র বেশি আসন পেতে আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে হলো কি না, জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণকে কনভিন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং’।

সদ্য সমাপ্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ফল নিয়ে দলের অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর হাফিজ উদ্দীন আহমদ বীর বিক্রম, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমদ।

 এ ছাড়া দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, দলের চেয়ারম‍্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলালসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল
রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল ব*ন্ধে এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
টানা বৃষ্টিতে মৌলভীবাজারে জলাবদ্ধতা, হাওরে তলিয়েছে শতাধিক হেক্টর ফসল
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি, নতুন দর কার্যকর আজ থেকেই
সিলেটে পুলিশের অ-ভিযানে ৪৩ জন গ্রে-প্তার
মৌলভীবাজারে ব-ন্যা, ঝুঁ-কিতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ