২০ শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি পেল ইসলামী আন্দোলন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ AM

২০ শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি পেল ইসলামী আন্দোলন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৩ ১০:৫৩:২১ AM

২০ শর্তে রাজধানীতে  সমাবেশের অনুমতি পেল ইসলামী আন্দোলন

ছবি: সংগৃহীত


আগামী শুক্রবার (৩ নভেম্বর) ২০ শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১ নভেম্বর) ডিএমপির কমিশনারের পক্ষে বিশেষ সহকারী মোহাম্মদ নাজমুর রায়হানের সই করা লিখিত স্মারকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরিকে এ তথ্য জানানো হয়।

তবে সমাবেশ করতে দলটিকে আইনশৃঙ্খলা পরিপন্থি ও জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ না করা, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকা এবং সমাবেশে ব্যানারের আড়ালে লাঠি-সোঁটা বা রড সদৃশ বস্তু ব্যবহার না করাসহ ২০টি শর্ত মানতে হবে।

ডিএমপির দেয়া শর্তে আরও বলা হয়, ৩ নভেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ করতে পারবে। এছাড়া দলটির সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানের ব্যবস্থাপনায় যথাযথ কর্তৃপক্ষের থেকে অনুমতি নিতেও বলেছে ডিএমপি।

এরআগে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বাতিলের দাবিতে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিল দলটি। 

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী