জাতীয় সংসদে বিএনপির সহিংসতার ভিডিও দেখালেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ PM

জাতীয় সংসদে বিএনপির সহিংসতার ভিডিও দেখালেন প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৯:১৪:৪২ AM

জাতীয় সংসদে বিএনপির সহিংসতার ভিডিও দেখালেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


একাদশ জাতীয় সংসদের শেষ কার্যদিবসের সমাপনী বক্তব্য দিতে গিয়ে গত ২৮ তারিখ বিএনপির কর্মসূচিতে সহিংসতার ভিডিও দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে সাড়ে আটটায় সমাপনী বক্তব্য দিতে গিয়ে তিনি স্পিকারের অনুমতি নিয়ে এ ভিডিও প্রদর্শন করেন।

তিনি বলেন, তারা (বিএনপি) নাকি আমাকে পদত্যাগ করাবে এবং এ সরকার হটাবে। নির্বাচন হতে দেবে না, এই বলে তারা তাণ্ডব চালিয়েছে। মাননীয় স্পিকার আমি আপনার অনুমতি চাই। বিএনপি গত ২৮ তারিখ যে তাণ্ডব চালিয়েছে তার একটি ভিডিওচিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে তারা কী করেছে!

প্রধানমন্ত্রী বলেন, কোন বাংলাদেশ চায় তারা? এই সন্ত্রাসী, জঙ্গি, অমানুষগুলোর সঙ্গে কারা থাকে। এ জানোয়ারদের সঙ্গে বসবো? তাদের সঙ্গে বসার কথা কারা বলে? জানোয়ারেরও ধর্ম থাকে, তাদের সেটা নেই।

এম সি



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত