খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঝোলানো হলো ইসির চিঠি
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ PM

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঝোলানো হলো ইসির চিঠি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০৯:২৮:১৭ AM

খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঝোলানো হলো ইসির চিঠি

ছবি: সংগৃহীত


গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চিঠি ঝুলিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৪ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সংলাপে বিএনপির প্রতিনিধিদের অংশগ্রহণের জন্য দেওয়া হয়েছে এ চিঠি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠি নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ডেসপাস রাইডার ইমরান হোসেন আসেন। কার্যালয়ের ভেতরে কোনো নেতাকর্মী না থাকায় এবং গেটের দারোয়ান রিসিভ না করায় চিঠিটি গেটে ঝুলিয়ে রাখা হয়।

এর আগে বিএনপি মহাসচিব বরাবর পাঠানো ইসির চিঠি দলটির প্রধান কার্যালয় নয়াপল্টনে নিয়ে যান বার্তাবাহক। তবে দুই ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকলেও চিঠিটি গ্রহণ করেননি কেউ। পরে নির্বাচন কমিশনের অফিস সহকারী মো. মহসিন ইসির একটি চিঠি নিয়ে বিএনপির কার্যালয়ে যান। বিএনপি অফিস তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে না পেয়ে নাজিম নামের এক পথচারীকে সাক্ষী রেখে কার্যালয়ের গেটের ভেতরে চেয়ারের ওপর চিঠিটি রেখে যান।

এম সি



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত