অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস!
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ PM

অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ১০:০৯:৪৫ AM

অক্টোবরে রপ্তানি আয়ে বড় ধস!

ছবি: সংগৃহীত


২০২৩-২৪ অর্থবছরের শুরু থেকে প্রথম তিন মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হলেও চতুর্থ মাস অক্টোবরে এসে বড় ধরনের হোঁচট খেয়েছে রপ্তানি আয়। অর্থবছরের অক্টোবরে রপ্তানি আয় কমেছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।

আজ বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরে মোট ৩৭৬ কোটি ২০ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে তা ৫৯ কোটি ৪৬ লাখ ডলার বা ১৩ দশমিক ৬৪ শতাংশ কম। ২০২২ সালের অক্টোবরে ৪৩৫ কোটি ৬৬ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

অক্টোবর মাসে রপ্তানি আয়ে বড় ধরনের নেতিবাচক প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরের প্রথম চার মাসের মধ্যে এই প্রথম মোট পণ্য রপ্তানি ৪০০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। ইপিবির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, রপ্তানি আয়ে এই ধসের জন্য মূলত বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতসহ অন্যান্য খাতে প্রত্যাশিত প্রবৃদ্ধি না হওয়ায় অন্যতম কারণ।

২০২৩-২৪ অর্থবছরের জন্য যে ৬ হাজার ২০০ কোটি মার্কিন ডলারে কৌশলগত রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তার জন্য অক্টোবর মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫২৫ কোটি ১০ লাখ ডলার। তৈরি পোশাকসহ অন্যান্য খাতে রপ্তানি কমে যাওয়ার কৌশলগত রপ্তানির লক্ষ্যমাত্রার চেয়ে ২৮ দশমিক ৩৫ শতাংশ কম রপ্তানি হয়েছে।

তৈরি পোশাক খাতে চলতি অর্থবছরের প্রথম তিন মাস সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানি আয়ে ১৩ দশমিক ০৭ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও অক্টোবর মাসে বড় ধসের কারণে তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি নেমে এসেছে ৫ দশমিক ৯৫ শতাংশে।

অর্থবছরের প্রথম চার মাস শেষে নিট পোশাক রপ্তানি হয়েছে ৮৬৭ কোটি ৬৭ লাখ ডলারের; প্রবৃদ্ধি রয়েছে ১২ দশমিক ৩২ শতাংশ। ওভেন পোশাক রপ্তানি হয়েছে ৬১০ কোটি ৬৩ লাখ ডলারের, পিছিয়ে গেছে ১ দশমিক ৯৪ শতাংশ।

জুলাই-অক্টোবর এই চার মাসের জন্য তৈরি পোশাক থেকে ১ হাজার ৬২২ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে আয় এসেছে ১ হাজার ৪৭৮ কোটি ডলারের যা কৌশলগত লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৮৬ শতাংশ কম।

ইপিবির তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রতি মাসেই ৪০০ কোটির বেশি রপ্তানি আয় এসেছে। এর মধ্যে আগস্টে এসেছিল সবচেয়ে বেশি ৪৭৮ কোটি ডলার। জুলাইয়ে যা ছিল ৪৫৯ কোটি এবং সেপ্টেম্বরে ৪৩১ কোটি ডলার।

ইপিবির তথ্যে দেখা যায়, জুলাই থেকে অক্টোবরে মোট ১ হাজার ৭৪৪ কোটি ৭৪ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। প্রবৃদ্ধির হার মাত্র ৩ দশমিক ৫২ শতাংশ। সেপ্টেম্বর শেষে রপ্তানি প্রবৃদ্ধির এ হার ছিল ৯ দশমিক ৫১ শতাংশ। 

২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয়ে ব্যাপক ওঠানামা করার পরও রপ্তানিকারকরা ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল। গেল অর্থবছরের আগের অর্থবছরের তুলনায় সার্বিক রপ্তানি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ। চলতি অর্থবছরে ৬২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

এম সি



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত