মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে: রিজভি
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৬ AM

মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে: রিজভি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৬ ০৫:৫৪:২৬ PM

মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে: রিজভি

সংগৃহিত


বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে।নিজের মত প্রকাশের কারণে কাউকে আর গুমের শিকার হতে হবে না। দেশে এখন এমন একটি নিরাপদ পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে নির্ভয়ে কথা বলা যায়।

রোববার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, কিছু মানুষ চায় না দেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত থাকুক। তাই তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত বিএনপি সেরকারের বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে। গণতন্ত্র ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

কর্মসূচিগুলো হলো—

১. মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।

২. ২৬ মার্চ ভোর ৫টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে।

৩. জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন দলের জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা। ওই দিন মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৪. আগামী ২৫ মার্চ (বুধবার) দুপুর ২টা ৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী