কুসুম কুসুম আন্দোলনে সরকার পতন হয় না: নুরুল হক নুর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ AM

কুসুম কুসুম আন্দোলনে সরকার পতন হয় না: নুরুল হক নুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০৮:১৫:৩১ AM

কুসুম কুসুম আন্দোলনে সরকার পতন হয় না: নুরুল হক নুর

ছবি: সংগৃহীত


‘কুসুম কুসুম’ আন্দোলন করে, ‘কুসুম কুসুম’ কথাবার্তা বলে কোনো সরকারের পতন ঘটানো যায় না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, দয়া করে রাস্তায় নামুন। আন্দোলন করুন। আন্দোলনের মধ্যদিয়ে শেখ হাসিনার অবসান ঘটান।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আল-রাজি কমপ্লেক্সের সামনে ২৮ অক্টোবরের সংঘর্ষে নিহতদের গায়েবানা জানাজার আগে এসব কথা বলেন তিনি।

হামলা-মামলায় বিএনপির শক্তি কমেনি উল্লেখ নুর বলেন, কোনো রাজনৈতিক দল যদি ভেবে থাকে, বিএনপির মাজা ভেঙেছে আমারটা তো ঠিক আছে। বিএনপি মাজা ভাইঙ্গা ঘরে থাকুক, আমি রাজপথ দাপিয়ে বেড়াবো। এটা ভুল হবে। শেখ হাসিনা একজন একজন করে শিকার করবেন। যদি কেউ ভেবে থাকেন বিএনপির নেতারা জেলে, নির্বাচনে আমরা গিয়ে কিছু সিট পাবো, সুবিধা পাবো। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ হবেন। তাদের জাতি ক্ষমা করবে না।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নুর বলেন, আপনি দেশকে সংকটের মধ্যে ফেলেছেন। দেশে রক্ত ঝরছে। ২০১৪, ২০১৮ এর ন্যায় আবার নির্বাচন করে ক্ষমতায় থাকতে চান।

তিনি বলেন, যত দমন-পীড়ন চালান। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আজ যদি আপনার পতন হয় তাহলে কাউকে পাশে পাবেন না। কাজেই এখনো সময় আছে। বল এখনো আপনার কোর্টে। সমঝোতা করে বিরোধীদলের সব নেতাকে মুক্তি দিয়ে রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগ নিন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন দিন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী