বিএনপি যে ৩৪ দফা দিয়েছে তাতে কোনো লাভ হবে না : জেপি মহাসচিব
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ AM

বিএনপি যে ৩৪ দফা দিয়েছে তাতে কোনো লাভ হবে না : জেপি মহাসচিব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০২:৩০:৫০ AM

বিএনপি যে ৩৪ দফা দিয়েছে তাতে কোনো লাভ হবে না : জেপি মহাসচিব

প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় যুব সংহতি কর্তৃক আয়োজিত ‘যুবকরাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (জেপি) মহাসচিব এবং সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম


জাতীয় পার্টির (জেপি) মহাসচিব এবং সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বলেছেন, দেশে নতুন আরেকটি রেনেসাঁর জাগরণ ঘটাতে হবে। ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। এই দায়িত্ব যুব সমাজকে নিতে হবে। বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের জন্য যে ৩৪ দফা দিয়েছে তাতে কোনো লাভ হবে না।

শনিবার (৪ নভেম্বর) প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় যুব সংহতি কর্তৃক আয়োজিত ‘যুবকরাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগে টেবিলের নিচে, চায়ের দোকানে ঘুষ নেওয়া হতো। কিন্তু এখন সরাসরি অফিসে বসে ঘুষ নেওয়া হচ্ছে। খাজনা দিতে গেলে তহসিলদার ঘুষ চায়, ট্যাক্স দিতে গেলে ডেপুটি কমিশনার ঘুষ চায়, জামিনের জন্য গেলে  ম্যাজিস্ট্রেট ঘুষ চায়। এই-হলো দেশের অবস্থা। মাদকের সর্বগ্রাসী থাবা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশে এখন কিশোর গ্যাং তৈরি হয়েছে। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছেন— সন্ত্রাসের ক্ষেত্রে জিরো টলারেন্স। কিন্তু এদেশে প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। এদেশে সন্ত্রাসীরা, ছিনতাইকারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। দেশে এখন দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় যুব সংহতি সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, জাতীয় যুব সংহতি সংগঠনের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আলম প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী