গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ PM

গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৪/২০২৬ ০৫:১২:০৯ PM

গণভোট বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি

সংগৃহিত


গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ সময় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

জানা গেছে, আগামী ১৬ মে রাজশাহীতে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বাকি ছয় বিভাগে সমাবেশ হবে ঈদুল আজহার পরে।

ঘোষণা অনুযায়ী, ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহে, ১১ জুলাই রংপুরে, ১৮ জুলাই বরিশালে এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ করবে ১১ দল। এরপর অক্টোবরের দিকে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি, জ্বালানি সংকট নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ কমানোর দাবিও তোলা হবে।

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশায় গণ-অভ্যুত্থান হয়েছিল। কিন্তু ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নৈরাজ্যের ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার গণভোটে মানুষের প্রদত্ত রায়কে অস্বীকার করেছে এবং প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষা করেছে।’

তিনি আরও বলেন, ‘গণভোটের মাধ্যমে মানুষ সরকার বা রাজনৈতিক দলকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দায়িত্ব দিয়েছিল। কিন্তু সরকার সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধনের পথে হাঁটছে, যা নিন্দনীয়।’

তিনি অভিযোগ করেন, গণভোটের জনরায় নিয়ে ‘ছিনিমিনি’ খেলা হচ্ছে এবং এ অবস্থায় রাজপথে আন্দোলন জোরদার করা হবে।

জোটের পক্ষ থেকে বলা হয়, সরকারের একচেটিয়া দলীয়করণ ও স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগের প্রতিবাদে জনমত গঠন এবং রাজপথে বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।








জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল