বিএনপি নেতা প্রিন্সকে আটকের অভিযোগ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫২ PM

বিএনপি নেতা প্রিন্সকে আটকের অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৪:২৫:৫৯ AM

বিএনপি নেতা প্রিন্সকে আটকের অভিযোগ

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। ছবি: সংগৃহীত


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটক করার অভিযোগ করেছে পরিবার।

শনিবার সন্ধ্যার পর রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তুলে নিয়ে যায়। পরিবারের বরাত দিয়ে বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তবে প্রিন্সকে আটকের বিষয় এখনও নিশ্চিত করেনি ডিবি পুলিশ।

শায়রুল কবির খান জানান, এমরান সালেহ প্রিন্সের স্ত্রী দীর্ঘদিন যাবত ক্যন্সার রোগে আক্রান্ত। বর্তমানে ভারতে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত ২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যায় ডিবি। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ৩১ অক্টোবর রাতে গ্রেপ্তার করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক হয় ২ নভেম্বর।

JA



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল