বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ PM

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ১১:৪৫:৪২ AM

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

ছবি: সংগৃহীত


মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের জের ধরে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেই সঙ্গে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় বের করার কথা বলেছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন।  তিনি বলেন, বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মী গ্রেফতারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেপ বোরেল বলেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি।  তিনি আরও বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য ও যুবদলের এক নেতা নিহত হন।  এরপর থেকে ঢাকাসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। ওই ঘটনার পর থেকে গতকাল শনিবার পর্যন্ত আট দিনে দলটির অন্তত ৭ হাজার ৮৩৫ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অন্তত সাতজন নেতা রয়েছেন। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা