বিমানে শিশুদের সঙ্গে হাসিমুখে সেলফি‌তে প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২২ PM

বিমানে শিশুদের সঙ্গে হাসিমুখে সেলফি‌তে প্রধানমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০১:০০:২১ AM

বিমানে শিশুদের সঙ্গে হাসিমুখে সেলফি‌তে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার (৫ই নভেম্বর) সৌদি আরবে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি সৌদি আরব পৌঁছান। যাত্রাকালে প্রধানমন্ত্রী বিমানের যাত্রীদের সঙ্গে হেঁটে হেঁটে কথা বলেন। এ সময় শিশুদের সঙ্গে মজা করে কথা বলা ছাড়াও প্রধানমন্ত্রী বয়স্কদের জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। ছোট্ট শিশুরা তার সঙ্গে সেলফি তুলতে চান। প্রধানমন্ত্রীও হাসিমুখে শিশুদের সঙ্গে সেলফি তোলেন।

স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটটি। বিমান থেকে অবতরণের পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভ্যর্থনা দেয়া হয়।

সোমবার প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন এবং ভাষণ দেবেন। সৌদিতে অবস্থানকালে ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসেইহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে। সম্মেলনে যোগদান ছাড়াও তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন এবং তার সম্মানে নৈশভোজে অংশ নেবেন।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা