অবরোধ ঘিরে ২৪ ঘণ্টায় ১৩ বাসে আগুন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ AM

অবরোধ ঘিরে ২৪ ঘণ্টায় ১৩ বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ১১:০২:৫৮ AM

অবরোধ ঘিরে ২৪ ঘণ্টায় ১৩ বাসে আগুন

ছবি সংগৃহীত


রোববার সকালে থেকে সোমবার সকাল পর্যন্ত ১৩টি বাসসহ ১৮টি যানবাহনে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এসব আগুন ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট কাজ করে নির্বাপণ করে।

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায়  ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোর ৪টা থেকে সোমবার সকাল ১০টা (অবরোধের ৩০ ঘণ্টা) পর্যন্ত ১৮টি গাড়িতে আগুন দেওয়ার সংবাদ আসে ফায়ার সার্ভিসের কাছে। এর মধ্যে ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে, ৪টি, চট্টগ্রাম বিভাগে ৪ টি ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়। এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী