স্পেন কাতালোনিয়া বিএনপির আংশিক কমিটি অনুমোদন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ AM

স্পেন কাতালোনিয়া বিএনপির আংশিক কমিটি অনুমোদন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ১০:৫৩:৩৮ PM

স্পেন কাতালোনিয়া বিএনপির আংশিক কমিটি অনুমোদন

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন কাতালোনিয়া শাখার নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ২৫ মে স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে শফিউল আলম শফিকে সভাপতি, আব্দুর রাজ্জাক লিটনকে সিনিয়র সহ-সভাপতি, হারুনুর রশিদকে সহ-সভাপতি, শিবলু আহমদ নিয়াজীকে সাধারণ সম্পাদক, মামুনুর রশিদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আক্তারুজ্জামান মহসিনকে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে খালেদুর রহমান চৌধুরী, লায়েবুর রহমান এবং ইঞ্জিনিয়ার নূরে আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি স্পেনের কাতালোনিয়া অঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী