বেনাপোলে এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা ম লা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ AM

বেনাপোলে এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৫:৩৬:৩৬ PM

বেনাপোলে এবার নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা ম লা

সংগৃহিত


রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে হামলার পর, এবার যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৩ জুন) দুপুরে বেনাপোল থেকে ফেরার তার গাড়িতে হামলা এ হামলার ঘটনা ঘটে। এর পর দুপুর ১টা ৫৮ মিনিটে এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। 

পোস্টে তিনি লিখেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত। তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।’

এর আগে, নাসীরুদ্দীন পাটওয়ারী সকালে সাংগঠনিক সফরে যশোরে আসেন। সকাল ১০টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে একটি প্রাইভেট কার যোগে বেনাপোলের উদ্দেশে রওনা হন।

জানা গেছে, শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সেখানে  ‘সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশইন’ বিষয়ক একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নিয়েছিলেন। এই সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক মেয়াজ মেহরাব তালুকদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শোয়েব মিয়া।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন