একদিন বিরতি দিয়ে বিএনপির ফের ৪৮ ঘণ্টার অবরোধ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ AM

একদিন বিরতি দিয়ে বিএনপির ফের ৪৮ ঘণ্টার অবরোধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০৫:৩৮:২৫ AM

একদিন বিরতি দিয়ে বিএনপির ফের ৪৮ ঘণ্টার অবরোধ


একদিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বুধবার (০৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশ ব্যাপী এই কর্মসূচি চলবে।

সোমবার (০৬ নভেম্বর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ আজ এক বিবৃতিতে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এ দফার অবরোধ।

এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।

এদিকে বিএনপির প্রথম ও দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচিতে সারা দেশে শতাধিক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। গতকাল রোববার সারা দেশে ১৯টি গাড়িতে আগুন দেয়া হয়। এই সহিংসতা ও নাশকতা রোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী