‘মেজর হাফিজের নেতৃত্বে আসছে নতুন বিএনপি’
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ AM

‘মেজর হাফিজের নেতৃত্বে আসছে নতুন বিএনপি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০৮:৫২:৪৬ AM

‘মেজর হাফিজের নেতৃত্বে আসছে নতুন বিএনপি’

ছবি: সংগৃহীত


নির্বাচনে না এলে বিএনপি ভাঙনের মুখে পড়বে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজের নেতৃত্বে নতুন একটি বিএনপি হচ্ছে। তারা শিগগিরই কনভেনশন করবে।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘বিএনপির অবরোধ-নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে’ বক্তৃতা করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই বিএনপি নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে উঁকি দিয়ে গুহার অন্তরালে থেকে কর্মসূচি ঘোষণা করছে। গাড়ি পোড়ানো, মানুষ, অ্যাম্বুলেন্স, ছাত্রছাত্রীদের ওপর হামলা করাই বিএনপির কর্মসূচি।

অনেকেই তৃণমূলে যোগ দেয়ার জন্য লাইন ধরে আছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘নাশকতা ও নৈরাজ্য চালিয়ে নির্বাচন ঠেকানো যাবে না। বিএনপির সাবেক মন্ত্রী মেজর হাফিজের নেতৃত্বে আরেকটি দল হতে যাচ্ছে। তারা শিগগির ঢাকায় কনভেনশন করবে। সুতরাং দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নেতাদের অংশগ্রহণ ঠেকাতে পারবে না বিএনপি। তাই অনুরোধ জানাব, দল টেকাতে চাইলে নৈরাজ্যের পথ পরিহার করে নির্বাচনে আসুন, আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।’

যথাসময়ে নির্বাচন এবং জনগণের ব্যাপক অংশগ্রহণে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর দাবি করে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপির অনেক নেতা এখন তারেক রহমানের দোষ দেয়, বলে: তারেক রহমান দলটা ধ্বংস করে দিল এবং তারা বসে আছে নির্বাচনে অংশ নেয়ার জন্য। ফখরুল সাহেব, রিজভী সাহেব যা-ই বলুন-না কেন; নির্বাচনে দল অংশগ্রহণ না করলেও, দলটির নেতারা অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী