ভা র তী য় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা, গুলশান-১ এ পু*লিশের ব্যারিকেড
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ PM

ভা র তী য় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা, গুলশান-১ এ পু*লিশের ব্যারিকেড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ১১:০০:২৯ PM

ভা র তী য় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা, গুলশান-১ এ পু*লিশের ব্যারিকেড

সংগৃহীত


অবৈধ পুশ ইন ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদে ১১ দফা দাবিতে রাজধানীর ভারতীয় দূতাবাস অভিমুখে মশাল মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। তবে গুলশান-১ গোলচত্ত্বরে পৌঁছালে ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ।

আজ শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর মহাখালীর আমতলী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ভারতীয় দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় গুলশান-১ গোলচত্বরে পুলিশ মিছিলের গতিরোধ করে। এ সময় মিছিলকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।মিছিলটির নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, কর্নেল অলি, ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।

এ সময় ডাকসুর নেতা এবি জুবায়ের বলেন, ‘আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশের পক্ষে থাকব। তারা অবৈধভাবে পুসিং করছে। সরকারকে আহ্বান জানাবো, আরও শক্তিশালী সাহসিকতাপূর্ণ বাহিনী গড়ে তোলার জন্য। আমাদের কোনো প্রভু নাই। আমরা সবার সাথে চোখ রেখে কথা বলব।’জাগপার নেতা রাসেদ প্রধান বলেন, ‘অখন্ড ভারত হবে না। সেই উত্তর আমরা ৪৭, ৭১ ও ২৪ এ দিয়েছি। বাংলাদেশের অখণ্ডতা নিয়ে যারা খেলবে তাদের উচিত জবাব দেওয়া হবে। রংপুর বিভাগ নিয়ে যদি ষড়যন্ত্র হয় তাহলে ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সেভেন সিস্টার আর থাকবে না।’তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ