বাংলাদেশে বিপুল সংখ্যক গ্রেফতারে উদ্বেগ জাতিসংঘের
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৬ AM

বাংলাদেশে বিপুল সংখ্যক গ্রেফতারে উদ্বেগ জাতিসংঘের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১২:৩৮:৩৪ PM

বাংলাদেশে বিপুল সংখ্যক গ্রেফতারে উদ্বেগ জাতিসংঘের

ছবি: সংগৃহীত


বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ গ্রেফতার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এখানে সহিংসতামুক্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাও ব্যক্ত করেছে বৈশ্বিক রাষ্ট্রজোটটি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় অনুযায়ী সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিকের বক্তব্যে এসব কথা উঠে আসে।

সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিককে প্রশ্ন করতে গিয়ে উপস্থিত এক বাংলাদেশি সাংবাদিক বলেন, ‘‌বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের দাবি পূরণে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি ৪ নভেম্বর অনুষ্ঠিত সংলাপে অংশ নেয়নি।’ এ সময় চলমান অবরোধ, সহিংসতা ও হতাহতের উল্লেখ করে তিনি বলেন, ‘‌বিএনপি নির্বাচন কমিশনের সংলাপে অংশ না নিলেও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছে।’

জবাবে ডুজারিক বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। কেন একটি পক্ষ সংলাপে অংশ নেয়নি, তা বলতে পারছি না। আমি আপনাকে যা বলতে পারি তা হলো আমরা (জাতিসংঘ) বাংলাদেশে সহিংসতামুক্ত একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আশা করছি।’ এ সময় তিনি আরো বলেন, ‘গ্রেফতার হওয়া বিপুলসংখ্যক মানুষের বিষয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি।’

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা