অবরোধে রাজধানীসহ সারাদেশে ১৫ যানবাহনে আগুন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৫ AM

অবরোধে রাজধানীসহ সারাদেশে ১৫ যানবাহনে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ০৮:৪৮:৫১ AM

অবরোধে রাজধানীসহ সারাদেশে ১৫ যানবাহনে আগুন

ছবি: সংগৃহীত


তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীসহ সারাদেশে ১৫ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, প্রতি ৩ ঘণ্টায় একটি করে যানবাহন এবং প্রতি ৪ ঘণ্টায় একটি করে বাসে আগুনের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩৭ ঘণ্টায় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৫টি যানবাহনে আগুনের সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে ৯টি বাস, ৪টি কাভার্ডভ্যান ও দুটি ট্রাক।

পরিসংখ্যানে দেখা গেছে, সারাদেশে প্রতি পৌনে তিন ঘণ্টায় একটি করে যানবাহন এবং প্রায় প্রতি ৪ ঘণ্টায় একটি করে বাসে আগুনের ঘটনা ঘটে। শুধু ঢাকা সিটিতে প্রায় ৬ ঘণ্টায় একটি করে বাসে আগুনের ঘটনা ঘটে।

সারাদেশে ১৫টি আগুনের ঘটনার মধ্যে রাজধানীতে হাজারীবাগ, তাঁতিবাজার, কাকলী, মিরপুর, ধানমন্ডি, বারিধারা ও মাতুয়াইলে একটি করে ৭টি, ঢাকা বিভাগের গাজীপুর ৩টি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি একটি, রাজশাহী বিভাগের শিবগঞ্জ, বগুড়ায় একটি করে, বরিশাল বিভাগে গৌরনদী, বরগুনায় দুটি, চট্টগ্রাম বিভাগের নোয়াখালীতে একটি ঘটনা ঘটে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা