আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ৫০ নেতাকর্মী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ AM

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ৫০ নেতাকর্মী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০৭:৪৭:৫৭ AM

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ৫০ নেতাকর্মী

ছবি: সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার (১০ নভেম্বর) সকালে ঝিলিম ইউনিয়নের জামতলা এলাকায় ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দলে বরণ করে নেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।

অনুষ্ঠানে আওয়ামী লীগে যোগদানকারীরা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের পক্ষে এবং বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির বিরোধিতা করে আমরা আওয়ামী লীগে যোগদান করেছি। এছাড়াও বিএনপিতে দীর্ঘদিন ধরেই কোনো শৃঙ্খলা নেই। নেতৃত্ব নিয়েও চলছে নানা রকম সংকট। ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়নও করা হয় না। তাই বাধ্য হয়েই আওয়ামী লীগে যোগদান করেছি।

বিএনপি নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে ওই ৫০ নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর হাসান প্রমুখ। 

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই ৫০ বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমরা তাদেরকে ফুল দিয়ে বরণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দেখে অভিভূত সব দলের নেতাকর্মীরাই। দেশের উন্নয়ন দেখেই মানুষ দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি আর চায় না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী