এক সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে: ইসি আনিছুর
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫৪ AM

এক সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে: ইসি আনিছুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৩ ০৮:১৫:৪৫ AM

এক সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে: ইসি আনিছুর

ছবি: সংগৃহীত


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এক সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ কথা জানান।

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আগামী এক সপ্তাহেই হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে। দুদিনের এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ইসি রাশেদা জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, যখনই আমরা নিরপেক্ষতা হারিয়ে ফেলি, তখনই প্রশ্নের জন্ম হয়। জনগণের মধ্য থেকে শুরু করে প্রার্থী যারা থাকেন, প্রত্যেকের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ যেন সৃষ্টি না হয়। আপনারা আন্তরিকতার সঙ্গে সবাইকে সমান চোখে দেখে কাজ করবেন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, আপনারা সবই জানেন, নির্বাচন কীভাবে করতে হয়। আমরাও জানি কীভাবে নির্বাচন করাতে হয়। এরমধ্যে যদি কোনো পার্থক্য থাকে বা একটু গ্যাপ (ঘাটতি) থাকে, সে বিষয়ে আলোচনা হতে পারে।

নির্বাচনে কর্মকর্তাদের যে দায়িত্ব দেওয়া হবে, তা যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ভোটাররা নিজের ভোট নিজে দিতে পারেন, যাকে খুশি তাকে দিতে পারেন—এটা নিশ্চিত করতে হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা