ছবি: সংগৃহীত
চতুর্থ দফায় অবরোধ শুরুর আগেই ১০ মিনিটের ব্যবধানে রাজধানীতে দুই বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার ( ১১ নভেম্বর ) রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের পুলিশ বক্সের সামনে লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এর ১০ মিনিট পর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ নটরডেম কলেজের পুলিশ বক্সের সামনে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
আর গাবতলী এক্সপ্রেস পরিবহনে আগুনের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম।
এম সি




