ক্ষমতার স্বপ্নে বিএনপির ১৫ বছর কেটেছে, আরও কত কাটবে জানি না: তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১২ PM

ক্ষমতার স্বপ্নে বিএনপির ১৫ বছর কেটেছে, আরও কত কাটবে জানি না: তথ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৩ ০৭:১৮:২৪ AM

ক্ষমতার স্বপ্নে বিএনপির ১৫ বছর কেটেছে, আরও কত কাটবে জানি না: তথ্যমন্ত্রী

সচিবালয়ে ‘সময় এখন বাংলাদেশের’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ


তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন বর্জন করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে বিএনপির ১৫ বছর কেটেছে, আর কত বছর কাটবে জানি না।

রবিবার (১২ নভেম্বর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে লায়ন মুহা. মীযানুর রহমান রচিত ‘সময় এখন বাংলাদেশের’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এক প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘নির্বাচনে যাওয়া বা না যাওয়া সেটি যেকোনও রাজনৈতিক দলের অধিকার আছে। নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে, কিংবা নাও করতে পারে। কিন্তু নির্বাচন প্রতিহত করার এখতিয়ার কারও নেই। নির্বাচন প্রতিহত করার কথা বলা মানে, দেশবিরোধী-গণতন্ত্রবিরোধী কথাবার্তা। সুতরাং, দেশবিরোধী-গণতন্ত্রবিরোধী বক্তব্য যারা রাখবে, কিংবা অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলবো।’

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন বর্জন করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে দেখতে বিএনপির ১৫ বছর কেটেছে, আগামী কত বছর কাটবে জানি না।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। তাদের এত জনপ্রিয়তা যেটি তারা বলেন, সেটি যাচাই করুক। তাদের এত উদ্যমী কর্মী, যারা ২০ মিনিটে সমাবেশের ময়দান থেকে চলে গেছে, তারা কতটুকু নামে আমরা একটু দেখি। তাদের এত জাঁদরেল জাঁদরেল নেতা পুলিশের গুলি বা টিয়ারগ্যাসও নয়, ছোটবেলায় যে বড় বাজি ফোটাতাম, সেই বাজির আওয়াজে মঞ্চ থেকে চলে গেলো। এই নেতাদের ওপর তাদের কর্মীরা কতটুকু আস্থা রাখে, দেখি।

বিএনপির নির্বাচনে আসার জন্য অপেক্ষা করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। তারা একটা শিডিউল দেবে, সেই শিডিউল অনুযায়ী নির্বাচন হবে। সে সময়ের মধ্যে তারা নির্বাচনে এলে তাদের নিয়েই নির্বাচন হবে। আমরা চাই তারা নির্বাচনে অংশগ্রহণ করুক। তারা যদি না আসে তাহলে তো অবশ্যই আমি মনে করি, দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখার জন্য নির্বাচন হতে হবে। কোনও একটি দল না এলেও আরও দল আছে, তারা তো অংশগ্রহণ করবে। জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে এবং একটি অবাধ সুষ্ঠু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য  নির্বাচন হবে। তারা তো সিটি করপোরেশনগুলোতেও আগে আসেনি। কিন্তু সেখানে জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। সেই নির্বাচনগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।

এর আগে মোড়ক উন্মোচনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ‘সময় এখন বাংলাদেশের’ গ্রন্থটি রচনার জন্য লেখককে ধন্যবাদ জানান এবং বলেন, ‘দেশের অগ্রযাত্রা নিয়ে ১০টি নিবন্ধের এটি একটি ব্যতিক্রমী সংকলন।’ তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে সময় এখন বাংলাদেশের। কারণ, বাংলাদেশ আজকে ১৫ বছরের পথচলায় পৃথিবীর ৬০তম অর্থনীতির দেশ থেকে জিডিপিতে ৩৫তম অর্থনীতির দেশে রূপান্তরিত হয়েছে। পিপিপিতে আমরা ৩১তম অর্থনীতির দেশ। এই অভিযাত্রায় আমরা অর্থনীতির আকারে পাকিস্তানকে তো বটেই, আমরা সিঙ্গাপুর ও মালয়েশিয়াকেও অতিক্রম করেছি। আমরা অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও মানব উন্নয়নসহ সব সূচকে পাকিস্তানকে বহু আগে অতিক্রম করেছি। বাংলাদেশের মাথাপিছু আয় এখন প্রায় ৩ হাজার ডলারের কাছাকাছি, যেটি ভারতের মাথাপিছু আয়ের চেয়ের বেশি।

JA



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল