সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৬ ০১:৩৩:০৫ অপরাহ্ন

সিলেটে শুরু ২৮তম জাতীয় ক্রিকেট লীগ


সিলেটে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)। শনিবার (৩ অক্টোবর) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিলেট বিভাগীয় দল ও ময়মনসিংহ বিভাগীয় দলের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে এবারের এনসিএলের পর্দা উঠেছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম। এই মাঠে ইতোমধ্যে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখানকার চমৎকার পরিবেশে খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন বলে তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, এনসিএলে সিলেট অতীতেও চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতেও চ্যাম্পিয়ন হবে। সে লক্ষ্যেই সিলেট বিভাগীয় দলকে প্রস্তুত করা হয়েছে। দলের খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভালো ফলাফল অর্জনের চেষ্টা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে বিসিবির পরিচালক রেদোয়ান আহমদ, বিসিবির কাউন্সিলর আশরাফ আরমান, বিসিবির কাউন্সিলর ইমতিয়াজ হোসেন তান্না, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়কসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক