সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৯ PM

ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও মানসম্পন্ন করার ওপর গুরুত্বারোপ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৫:২২:৫০ PM

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি ও সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন।

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ও এ্যাডহক কমিটির সদস্য ড. চৌধুরী মো. যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর প্রতিনিধি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও এ্যাডহক কমিটির সদস্য মো. আব্দুর রফিক, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও এ্যাডহক কমিটির সদস্য মো. নূর হোসেন এবং কমিটির সদস্য মকসুদ আহমদ।

সভা শুরুর আগে সভাপতি আবদুল্লাহ আল মামুন নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য-সচিব ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে সভায় উপস্থিত সদস্যরা নিজ নিজ পরিচয় তুলে ধরেন।

সভায় সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল, আধুনিক ও মানসম্পন্ন করে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ, জাতীয় পর্যায়ে সিলেটের প্রতিনিধিত্ব বাড়ানো এবং ক্রীড়া অবকাঠামো ও সামগ্রিক ক্রীড়া কার্যক্রম উন্নয়নে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।

সভায় সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সিলেট থেকে জাতীয় পর্যায়ে আরও বেশি খেলোয়াড় তৈরি ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন সং

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা