হালান্ডদের হারিয়ে নেশন্স লিগে পর্তুগালের টানা চতুর্থ জয়
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ PM

হালান্ডদের হারিয়ে নেশন্স লিগে পর্তুগালের টানা চতুর্থ জয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৯:৫৩:৫৪ AM

হালান্ডদের হারিয়ে নেশন্স লিগে পর্তুগালের টানা চতুর্থ জয়

সংগৃহীত


ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই যেন এগিয়ে চলতে শিখে গেছে পর্তুগাল। গনসালো রামোসের গোলে রোববার নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশন্স লিগের ‘এ৪’ গ্রুপে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে পর্তুগিজরা।

নেশন্স লিগে পর্তুগালের প্রথম ম্যাচে রোনালদো খেলেছিলেন। ওয়েলসের বিপক্ষে সেই ম্যাচে ১-০ ব্যবধানে জয়ের পথে পরে রোনালদোর বদলি হিসেবে মাঠে নামেন রামোস। এরপর আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি রোনালদো।দ্বিতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ জয়ের সময় রোনালদো ছিলেন বদলি বেঞ্চে। এরপর দল ছেড়ে যান তিনি। তার অনুপস্থিতিতেও অবশ্য পর্তুগালের পারফরম্যান্সে কোনো ছন্দপতন হয়নি। ডেনমার্ককে ৪-২ গোলে হারানোর পর এবার নরওয়ের বিপক্ষেও ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা।

রোববার ম্যাচের ৩৬ মিনিটে দারুণ এক গোল করে নরওয়েকে এগিয়ে দেন ক্রিস্তোফার আয়ের। মার্টিন য়োর্গেনসেনের ফ্রি-কিক থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলি করেন তিনি। বলটি গোলের দূরের কোণ দিয়ে জালে জড়িয়ে যায়।দুই মিনিট পরই সমতায় ফেরে পর্তুগাল। প্রতিপক্ষের গোলের জবাবে একই রকম দুর্দান্ত শটে গোল করেন জোয়াও কানসেলো।ম্যাচের ৭৯ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন রামোস। ভিতিনিয়া ও জোয়াও ফেলিক্সের সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে কাছ থেকে বল জালে পাঠান তিনি।শেষ দিকে ফ্রান্সিসকো কনসেইসাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও জয় ধরে রাখতে সমস্যা হয়নি পর্তুগালের। চার ম্যাচে চার জয়ে ‘এ৪’ গ্রুপে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।অন্যদিকে নরওয়ের তারকা আর্লিং হলান্ড টানা দ্বিতীয় ম্যাচেও গোলের দেখা পাননি। জাতীয় দলের হয়ে ৫৯ ম্যাচে তার গোলসংখ্যা ৬৫।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়