ভারতে বাস্তবায়ন হলে বাংলাদেশেও অনলাইন ভোটিংয়ের চিন্তা: সিইসি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৬ AM

ভারতে বাস্তবায়ন হলে বাংলাদেশেও অনলাইন ভোটিংয়ের চিন্তা: সিইসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৩ ১১:২৩:১০ AM

ভারতে বাস্তবায়ন হলে বাংলাদেশেও অনলাইন ভোটিংয়ের চিন্তা: সিইসি

ছবি: সংগৃহীত


ভারতে বাস্তবায়ন হলে বাংলাদেশেও অনলাইনে নির্বাচনের ভোটগ্রহণ পদ্ধতির কথা চিন্তা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আন্দোলন-বিক্ষোভ চলমান। এমন পরিস্থিতিতে অনলাইনে মনোনয়ন জমার প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রেক্ষাপটে ভোটকেন্দ্রে সংঘাত এড়াতে কবে অনলাইন ভোটিং চালু করা হবে, এমন প্রশ্ন এসেছে নির্বাচন কমিশনের কাছে।

রোববার (১২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনলাইনে মনোনয়ন জমা পদ্ধতি ও স্মার্ট নির্বাচনী ব্যবস্থাপনা অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধিদের পক্ষ থেকে অনলাইন ভোটিং বিষয়ে প্রশ্ন করা হয়।

জবাবে সিইসি বলেন, অনলাইন ভোটিং; ঘরে বসে ভোট- এটা পৃথিবীর কোথাও হয়নি এখনো। তবে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎকালে আমাকে জানিয়েছেন, তারা এটি চেষ্টা করছেন। আমার বিশ্বাস, ভারতে এটা হয়তো বাস্তবায়িত হবে।

তিনি বলেন, ভারতে বাস্তবায়িত হলে আমরাও তখন হয়তো বলতে পারবো, আমরা সেটা করতে পারব কি না। কিন্তু তার আগে আমরা এখন কোনো রকম নিশ্চয়তা দিতে পারবো না যে অনলাইন ভোটিং সিস্টেম কবে চালু হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক