বার্সেলোনার পর স্পেনে দ্বিতীয় ক্লাব কিনলেন মেসি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৪ AM

বার্সেলোনার পর স্পেনে দ্বিতীয় ক্লাব কিনলেন মেসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৯:২৭:২৫ AM

বার্সেলোনার পর স্পেনে দ্বিতীয় ক্লাব কিনলেন মেসি

সংগৃহীত


স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসে কিনে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। তবে চুক্তিটি এখনো নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।স্পেনে এটি মেসির দ্বিতীয় ক্লাব বিনিয়োগ। এর আগে গত এপ্রিলে কাতালোনিয়ার ক্লাব করনেইয়া কিনেছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা।এলদেনসে নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে, লিও মেসি ক্লাবটি অধিগ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে শত বছরেরও বেশি ইতিহাসের এই ক্লাবের সামনে শুরু হলো নতুন ও রোমাঞ্চকর এক অধ্যায়।’

স্পেনের দ্বিতীয় বিভাগের ২২ দলের মধ্যে বর্তমানে ১৯তম অবস্থানে রয়েছে এলদেনসে। চলতি মৌসুমে সাত ম্যাচ খেলে মাত্র একটি জয় ও পাঁচ পয়েন্ট পেয়েছে দলটি।বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড মেসি ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

গত সেপ্টেম্বরে এলদেনসের সংখ্যাগরিষ্ঠ মালিক হওয়ার বিষয়ে ‘প্রাথমিক সমঝোতায়’ পৌঁছেছিলেন মেসি। এবার সেই প্রক্রিয়াই সম্পন্ন হলো।আলিকান্তে-ভিত্তিক ক্লাবটি বলেছে, ‘ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের এলদেনসের মালিক হিসেবে আগমন দীর্ঘমেয়াদি একটি প্রকল্পের সূচনা করছে। এই প্রকল্পের লক্ষ্য হলো ক্লাবটির ক্রীড়া, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়ন এগিয়ে নেওয়া।’১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমান মেসি। ২০০৪ সালের অক্টোবরে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার।

বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে রেকর্ড ৬৭২ গোল করেন মেসি। ২০২১ সালে ফরাসি ক্লাব প্যারিস সাঁ-জার্মাঁয় যোগ দেওয়ার আগে দীর্ঘ সময় বার্সেলোনায় কাটান তিনি। এরপর ২০২৩ সালে যোগ দেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে।মেসির সাবেক রিয়াল মাদ্রিদ প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও স্পেনের ফুটবলে বিনিয়োগ করেছেন। সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলা রোনালদো গত ফেব্রুয়ারিতে স্পেনের আলমেরিয়া ক্লাবের ২৫ শতাংশ মালিকানা কিনেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা