সিলেটে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সিলেটে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৭:৫৩:১৬ অপরাহ্ন

সিলেটে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেট জেলা স্টেডিয়ামে দুই দিনব্যাপী ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সিলেট অঞ্চলের আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে আজ বৃহস্পতিবার। আঞ্চলিক পর্বের খেলায় ছয়টি দল অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. মশিউর রহমান, প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রেজাউল করিম নাচন, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন, প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ এবং স্টার নিউজের সিলেট ব্যুরো প্রধান ইয়াহ্ইয়া মারুফসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।

দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের মাধ্যমে সিলেট অঞ্চলের নারী ফুটবলারদের প্রতিভা বিকাশ ও প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ